ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

‘ওমিক্রন প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের চতুর্থ ডোজও যথেষ্ট নয়’

মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের চতুর্থ ডোজও যথেষ্ট নয় বলে দাবি করেছেন মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের গবেষকরা। দেশটিতে চতুর্থ, বুস্টার ডোজের ট্রায়ালের প্রাথমিক তথ্য উপাত্ত থেকে এমন তথ্য জানা যাচ্ছে। সম্প্রতি ট্রায়ালের প্রতিবেদনটি প্রকাশ করেন গবেষকরা।


তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারে ১৫৪ জন চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ট্রায়াল শুরুর দুই সপ্তাহ পর, গবেষকরা খুঁজে পান যে, করোনা প্রতিরোধী ভ্যাকসিনটি অ্যান্টিবডির মাত্রা বৃদ্ধি করেছে।


ট্রায়ালের গবেষক দলের প্রধান গিলি রেগেভ-ইয়োচের ভাষ্য মতে, এটি যদিও ওমিক্রনের বিরুদ্ধে আংশিক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে। যে ভ্যাকসিনগুলো আগের ধরনগুলোর বিরুদ্ধে আরও কার্যকর ছিল সেগুলো ওমিক্রন প্রতিরোধে কম সুরক্ষা দেয়। যারা ট্রায়ালে অংশ নেন তাদের সংক্রমণ কোনো কোনো ক্ষেত্রে মৃদু ছিল কিংবা লক্ষণ প্রকাশ পায়নি।


বিজ্ঞানীরা জানান, গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রকরাও সতর্ক করেছিলেন যে- ঘন ঘন কোভিড-১৯ বুস্টার ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে।


বিশ্লেষকদের মতে, ইসরায়েলই বিশ্বের প্রথম দেশ যারা কোভিড প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ দেওয়ার ট্রায়াল করল। গত বছরের ডিসেম্বর মাসে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় ইসরায়েল সরকার ৬০ বছরের বেশি বয়সীদের টিকার চতুর্থ ডোজ দেওয়ার অনুমোদন দেয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের এই অতিরিক্ত ডোজ গ্রহণ করেছেন।


এক ভার্চুয়াল কনফারেন্সে গবেষক দলের প্রধান গিলি রেগেভ-ইয়োচে আরও বলেছেন, ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রে টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল, কেননা ওমিক্রনের বিরুদ্ধে এটি বাড়তি সুবিধা দিতে পারত। যদিও বৃহত্তর পরিসরে এটি ভালো ফল দেখাচ্ছে না।


তার দাবি, করোনা প্রতিরোধে মডার্না টিকারও ট্রায়াল করেন তারা। ফাইজার-বায়োএনটেকের তৃতীয় ডোজ গ্রহণ করা ১২০ জন স্বেচ্ছাসেবক ট্রায়ালটিতে অংশগ্রহণ করেন। মাত্র এক সপ্তাহের ট্রায়ালে দেখা গেছে, তাদের শরীরেও একই এন্টিবডি পাওয়া গেছে, যেটি ফাইজার টিকার ডোজের ক্ষেত্রে পাওয়া গিয়েছিল। সূত্র : ব্লুমবার্গ

ads
ads
ads

Our Facebook Page

↑